• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

ডেস্ক রিপোর্ট
  ২৯ জুন ২০২৬, ২০:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। তিনি ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভূমিকম্পের পর টানা তিন দিন ধ্বংসস্তূপে স্ত্রী ইয়ানিনা এবং দুই সন্তান—আরন ও আইনোহার সন্ধান চালান ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

লুকাস ত্রেহোর শ্যালক রিকার্দো আরদিলেস সিএনএন এন এসপানিওলকে বলেন, ‘লুকাস মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। সমুদ্রতীরবর্তী তাদের বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই।’

রোববার ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের সময় ত্রেহো রাজধানী কারাকাসে দলের অনুশীলন ক্যাম্পে ছিলেন। খবর পেয়ে দ্রুত লা গুইরায় নিজের বাসায় ছুটে যান। সেখানে গিয়ে তিনি শুধু ধ্বংসস্তূপ দেখতে পান।

শ্যালক রিকার্দো আরদিলেস বলেন, ‘ভবনটির কোনো অস্তিত্বই আর ছিল না। আমাদের একমাত্র আশা ছিল, তারা হয়তো তখন ভবনের ভেতরে ছিলেন না।’

পরিবারের সন্ধানে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানোর পাশাপাশি ভারী যন্ত্রপাতির সহায়তাও চান ত্রেহো। তার সতীর্থ ও বন্ধুরাও উদ্ধারকাজে আরও যন্ত্রপাতি পাঠানোর আবেদন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

ভেনেজুয়েলার ক্লাব মেট্রোপলিতানোস এফসির ফুটবলার রবার্ট গারসেস বলেন, ‘এখন আমাদের কাছে মাত্র একটি যন্ত্র আছে, যা মোটেও যথেষ্ট নয়।’

তবে শেষ পর্যন্ত সব আশার অবসান ঘটে। রোববার স্পোর্ট মারিতিমো লা গুইরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত করে।

ক্লাবটি জানায়, ‘লুকাসের পরিবারের অপূরণীয় এই ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। লুকাস, তুমি একা নও। মারিতিমো লা গুইরা পরিবার সবসময় তোমার পাশে আছে।’

এই ভূমিকম্পে ভেনেজুয়েলার ফুটবল অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ১৮ বছর বয়সী উদীয়মান ফুটবলার ইয়িমভার্ত বেরোতেরানও নিহত হয়েছেন।

এছাড়া তরুণ ফুটবলার ভিক্টর পালাসিওস ও রাজান সিজারও প্রাণ হারিয়েছেন। আরেক ফুটবলার হেক্টর বেলো জানিয়েছেন, নিজের শিশুকন্যাকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন তার জীবনসঙ্গী।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুর্যোগে আটজন চীনা নাগরিকও নিহত হয়েছেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত নয়জন স্প্যানিশ নাগরিকের মৃত্যু হয়েছে এবং শতাধিক এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

নতুন চুক্তির পরও লেবাননে সংঘর্ষ অব্যাহত

কাতারে জব্দ সম্পদের ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট

জার্মানির উত্তরাঞ্চলে বন্দুক হামলায় নিহত ৫

উদ্ধারকাজ ইতোমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সময়ের পর জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা দ্রুত কমে যায়, যদিও অনেক ক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিন পর্যন্তও জীবিত উদ্ধার হওয়ার নজির রয়েছে।

সূত্র: সিএনএন

এমএস/

  • আর্জেন্টাইন ফুটবলার
  • ভূমিকম্প
এ সম্পর্কিত আরও খবর
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ১০ ভূমিকম্প
লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ১০ ভূমিকম্প
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ প্রায় ৬৯ হাজার
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ প্রায় ৬৯ হাজার
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।